দেশের নারী ও শিশুদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের লক্ষ্য নিয়ে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ শিরোনামে একটি জাতীয় কমিটি গঠন করেছে বিএনপি। গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এ কথা জানান।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রধান উপদেষ্টা, বেগম সেলিমা রহমানকে আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ চন্দ্র রায়কে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়। সংগঠনটির উপদেষ্টা হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন—অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আহবায়ক সেলিমা রহমান, সদস্য আজিজুল বারী হেলাল, আমিনুল হক, রাশেদা বেগম হীরা, মীর সরাফত আলী সপু, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, হাবিবুল ইসলাম হাবিব, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, লুত্ফর রহমান কাজল, আফরোজা আব্বাস, তাইফুল ইসলাম টিপু, মুনীর হোসেন, বেলাল আহমেদ, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, দীপেন দেওয়ান, মোস্তাফিজুর রহমান বাবুল, ডা. রফিকুল ইসলাম, বেবী নাজনীন, মনিরুজ্জামান মনির, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমিন, মীর রবিউল ইসলাম লাভলু, রুমানা মাহমুদ, কনক চাঁপা, এস এ সিদ্দিক সাজু, আরিফা সুলতানা রুমা, শামীমা আক্তার শাম্মী, ইসরাক হোসেন, মনোয়ারা বেগম মনি প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়,অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মোসাদ্দেক হোসেন বুলবুল, আফরোজা আব্বাস, মীর সরাফত আলী সপু প্রমুখ।