চট্টগ্রাম বন্দরে পাম্প হাউজে আগুন

চট্টগ্রাম বন্দরের মেরিন গেট রশিদ বিল্ডিং এলাকায় একটি পাম্প হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে লাগা আগুন ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, বন্দরের একটি পাম্প হাউজে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে ১০ লাখ টাকার মালামাল