শোক সংবাদ

ডা. এম এ গফুর

চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কিংবদন্তিতুল্য সমাজসেবক আলহাজ ডা. এম এ গফুর আর বেঁচে নেই। শুক্রবার ভোর ৫টায় ঢাকার শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। বাদ জুমা পৌর ঈদগাহে নামাজে জানাজা শেষে শহরের বাসস্ট্যান্ড গোর-এ-গরিবা কবরস্থানে তাকে দাফন করা হয়। ডা. এম এ গফুর এর মৃত্যুতে তার রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল, চাঁদপুর বিএমএ, সাচিপ, চাঁদপুর ডায়াবেটিক সমিতি, রোটারি ক্লাব অব চাঁদপুর, চাঁদপুর ক্লাব, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, চাঁদপুর চক্ষু হাসপাতাল, প্রবীণ হিতৈষী সংঘ চাঁদপুর সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

নাজিম উদ্দিন

ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ নেতা ও হরিরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক মেম্বার নাজিম উদ্দিন (৭০) গতকাল শুক্রবার বেলা ১১টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বাদ আসর জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে হরিরাম ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ. লতিফ, দিগন্ত বার্তার সম্পাদক আনোয়ার হোসেন, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।