বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল Dongjin SPC Flooring

বাংলাদেশের ইন্টেরিয়র ও আধুনিক নির্মাণসামগ্রীর বাজারে নতুন সম্ভাবনা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে Dongjin Group-এর জনপ্রিয় ব্র্যান্ড Dongjin SPC Flooring। আধুনিক ফ্লোরিং ও ওয়াল সল্যুশন নিয়ে রাজধানীরতে আয়োজিত এক বর্ণাঢ্য নতুন পণ্য উন্মোচন ও ডিলার পার্টনার সম্মেলনের মাধ্যমে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Dongjin Group-এর চেয়ারম্যান লি ওয়েইডং। বিশেষ এই আয়োজনে অংশ নিতে তিনি চীন থেকে ঢাকায় আসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা, সিইও মি. ঝান এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়িক পার্টনার ও ডিলার প্রতিনিধিরা।
 অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ ব্র্যান্ড রিভিল ভিডিওর মাধ্যমে Dongjin SPC Flooring-এর আনুষ্ঠানিক উন্মোচন। বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির নতুন যাত্রাকে স্বাগত জানান উপস্থিত অতিথি ও ব্যবসায়িক পার্টনাররা।

চেয়ারম্যানের পক্ষ থেকে স্বাগত বক্তব্যে গ্রুপের প্রতিনিধি বলেন, Dongjin Group দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাজারে গুণগত মান ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। বাংলাদেশের বাজার এবং স্থানীয় ব্যবসায়িক পার্টনারদের প্রতি গ্রুপের বিশেষ গুরুত্বের প্রতিফলন হিসেবেই চেয়ারম্যানের সরাসরি এই অনুষ্ঠানে অংশগ্রহণ। 

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি বর্তমানে দেশজুড়ে নির্ভরযোগ্য ব্যবসায়িক পার্টনার খুঁজছে। পার্টনারদের জন্য থাকবে মানসম্মত ও স্থিতিশীল পণ্য সরবরাহ, পূর্ণাঙ্গ সহযোগিতা এবং সুস্পষ্ট ব্যবসায়িক নীতিমালা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কোম্পানির সিইও মি. ঝান বলেন, “আপনাদের সাফল্যই আমাদের সাফল্য। আমাদের লক্ষ্য একসঙ্গে এগিয়ে গিয়ে আপনাদের সবার সঙ্গে একটি শক্তিশালী ব্যবসা গড়ে তোলা।”
তিনি আরও জানান, ডিলার পার্টনারদের জন্য থাকবে মানসম্মত পণ্য, ন্যায্য মূল্য, বিশেষ ডিলার সুবিধা এবং কোম্পানির সার্বিক সহযোগিতা। পাশাপাশি পণ্যবিষয়ক প্রশিক্ষণ, মার্কেটিং সামগ্রী এবং বিক্রয় কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। 

তিনি বলেন, “আমরা সব ডিলারের সঙ্গে একটি শক্তিশালী ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়তে চাই। আসুন, Dongjin-এর সঙ্গে একসঙ্গে এগিয়ে যাই।”

Dongjin SPC Flooring-এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে পানি ও আর্দ্রতা প্রতিরোধী ক্ষমতা, স্থায়িত্ব এবং সহজ রক্ষণাবেক্ষণ সুবিধা। গ্রাহকদের পছন্দের কথা বিবেচনা করে এতে রাখা হয়েছে ১০০টিরও বেশি ডিজাইন ও কালার। পাশাপাশি রয়েছে Dongjin SPC Wall Panel। ফলে বাসা, অফিস ও বাণিজ্যিক স্থাপনার আধুনিক ইন্টেরিয়র সাজাতে একই ব্র্যান্ডের অধীনে পাওয়া যাবে সমন্বিত ফ্লোরিং ও ওয়াল সল্যুশন।

বাংলাদেশের বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যে দেশব্যাপী ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে Dongjin Group-এর। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছে আধুনিক ও মানসম্মত ফ্লোরিং এবং ওয়াল সল্যুশন পৌঁছে দেওয়ার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।