মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৪:৪১

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর আওতায় ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছা. লিপিয়ারা। তার উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাসের চুলা, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি ও ইলেকট্রিক কেটলিসহ বিভিন্ন পণ্য।

দেশজুড়ে চলমান মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর আওতায় ফ্রিজ কিনে ডিজিটাল নিবন্ধন করার পর এসব উপহার পান লিপিয়ারা। একসঙ্গে এতগুলো উপহার পেয়ে আনন্দিত তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকাতেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান তাজ ইলেকট্রনিকস আয়োজিত এক অনুষ্ঠানে লিপিয়ারার হাতে উপহারসামগ্রী তুলে দেন জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র অভিনেতা ইরফান সাজ্জাদ এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

অনুষ্ঠানে মার্সেলের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মো. রবিউল আলম ভূঁইয়া, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সেলস ক্যাপ্টেন নুরুল ইসলাম রুবেল, মার্সেল ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান, তাজ ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী জিয়াদুল ইসলাম লিজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লিপিয়ারা বলেন, ‘মার্সেলের অফার অনুযায়ী সত্যিই ঘরভর্তি উপহার পেয়েছি। ফ্রিজ কিনে এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেনের মতো দামি পণ্যসহ আরও অনেক কিছু উপহার পেয়ে আমার পরিবার মহাখুশি। আমাদের মতো সাধারণ ক্রেতাদের এত বড় উপহার দেওয়ায় মার্সেলকে অনেক ধন্যবাদ।’

উপহার হস্তান্তর শেষে অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী দীঘি বলেন, সাধারণ ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি যে মার্সেল শতভাগ রক্ষা করে, আজকের আয়োজন তার প্রমাণ। দেশীয় শিল্পের টেকসই বিকাশ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আমদানিনির্ভরতা কমানো এবং জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে তারা সবাইকে মার্সেলের মতো দেশীয় ব্র্যান্ডের উন্নতমানের পণ্য কেনার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপহার হস্তান্তর পর্ব সঞ্চালনার পাশাপাশি দর্শকদের বিভিন্ন কৌতুক পরিবেশন করেন মিরাক্কেলখ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হয়েছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫। এ ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টেলিভিশন, এসি বা সিলিং ফ্যান কিনে ক্রেতারা ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন উপহার পাওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা চালু থাকবে।

লিপিয়ারা সম্প্রতি তাজ ইলেকট্রনিকস থেকে মার্সেলের একটি ফ্রিজ কেনেন। এরপর তার নাম, মোবাইল নম্বর ও কেনা ফ্রিজের বারকোড নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করা হয়। নিবন্ধনের পরপরই মার্সেলের পক্ষ থেকে তার নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে ঘরভর্তি উপহার পাওয়ার বিষয়টি জানানো হয়।

ইত্তেফাক/এএইচপি