ঘাটারচরে বন্ধুদের হাতে কলেজছাত্র খুন

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকায় মাহমুদুর রহমান (১৮) নামে এক কলেজছাত্রকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেছে বন্ধুরা। পুলিশ গতকাল শুক্রবার দুপুরে থানার বেলনা এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহতের বড়ো ভাই মুজিবুর রহমান গতকাল বিকেলে বাদী হয়ে পাঁচ বন্ধুকে আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাসেল আহমেদ জানান, নিহত মাহমুদুর রহমান একাদশ শ্রেণির ছাত্র। শুক্রবার  তার বন্ধুমহল পরিকল্পিতভাবে বাসা থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর রাস্তার পাশে একটি ঝোঁপের মধ্যে লাশ ফেলে রাখে। এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। নিহত মাহমুদুর রহমানের পিতা মিজানুর রহমান একজন সরকারি কর্মকর্তা। সে ঘাটারচর এলাকার বাসিন্দা