সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচার হাতে ভাতিজা নিহত

সিরাজগঞ্জের কান্দাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা ও তার সন্তানদের হাতে ভাতিজা নিহত এবং ভাই আহত হয়েছেন। নিহত কলেজ ছাত্র সোহেল তালুকদার (২২) সিরাজগঞ্জ সদর উপজেলার হাট কান্দাপাড়া গ্রামের মোতালেব তালুকদারের ছেলে। এ ঘটনায় মোতালেব তালুকদারও সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিবাদমান বাড়ির জায়গা নিয়ে দুই ভাই মোতালেব তালুকদার ও মোহন তালুকদারের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার দুপুরে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মোহন তালুকদার তার ছেলে এবং ভাড়া করা সন্ত্রাসীরা মোতালেব তালুকদারের ওপর হামলা চালায়। তখন তার ছেলে সোহেল তালুকদার এগিয়ে আসলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে চলে যায়। তখন উভয়কেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা বেগতিক দেখে সোহেলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আরও পড়ুন: চলে গেলেন ন্যাপ সভাপতি মোজাফ্ফর আহমেদ, প্রধানমন্ত্রীর শোক

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/কেকে