বংশী নদী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

সাভারে বংশী নদীতে নিখোঁজ হওয়ার ছয় দিন পর নাফিউল ইসলাম নয়ন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আশুলিয়ার কন্ডা প্রাথমিক বিদ্যালয়ের কাছে বংশী নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। গত ১৭ আগস্ট দুপুরে আশুলিয়ার কন্ডা এলাকায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন নয়ন। নয়ন বেসরকারি প্রাইম বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাসের এমবিএর প্রথম বর্ষের ছাত্র এবং মিতালী গ্রুপের আইটি কর্মকর্তা ছিলেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।