খুলনায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২১ নভেম্বর) ভোরে দিঘলিয়া উপজেলার সেনহাটী সাগর জুট স্পিনিং মিল আবাসিক এলাকার মোড়ে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানাায়, শনিবার ফজরের নামাজের আগে দুর্বৃত্তরা দিঘলিয়া উপজেলার সেনহাটি ৭ নম্বর ওয়ার্ডের সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তা মোড়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ককটেলের বিকট শব্দে গ্রামবাসীর ঘুম ভেঙে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।
দিঘলিয়া থানার ওসি অরুপ কুমার চৌধুরী বলেন, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণ করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। তদন্ত করে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।