কোটালীপাড়ায় খালে যুবকের মরদেহ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর-পয়সারহাট খালের হরিণাহাটি নামক স্থান থেকে রাজিব খান (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে এলাকাবাসী লাশটি খালে ভাসতে দেখে কোটালীপাড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে। রাজিব খান বান্ধাবাড়ী ইউনিয়নের হরিণাহাটি গ্রামের মৃত পিন্টু খানের ছেলে।

আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় আড়াইহাজারের ৪ জন নিহত

রাজিব খানের মা মতুরা বেগম বলেন, রাজিব গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তিনদিন ধরে রাজিবকে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে এলাকাবাসীর কাছে জানতে পাই খালে একটি লাশ ভাসছে। ঘটনাস্থলে গিয়ে দেখি লাশটি আমার রাজিবের।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, এলাকাবাসী জানায়, রাজিব  মাদকাসক্ত যুবক। ধারণা করা হচ্ছে মাদক সেবন করে পানিতে পড়ে মারা গেছে। তবে লাশটির ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইত্তেফাক/এমআরএম