ভাণ্ডারিয়ায় মায়ের সঙ্গে অভিমানে মাদ্রার ছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মায়ের সঙ্গে অভিমান করে আয়শা আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। মৃত আয়েশা উপজেলার ওয়ারেচ আফছারিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী এবং ঢাকার একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী ধাওয়া ইউনিয়নের বাসিন্দা বাদশা হাওলাদারের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আয়শা নানা বাড়িতে ঈদ উল আযহার ছুটি কাটিয়ে শুক্রবার নিজ বাড়িতে ফিরে। পরদিন মাদ্রাসার ক্লাস যথারীতি শুরু হওয়ায় মা তাকে বেশ মাদ্রাসায় যেতে বললেও সে রাজি হয়নি। এতে মা তাকে গালমন্দ করে। পরে মায়ের সঙ্গে অভিমান করে ঘরের ধর্ণার সঙ্গে গলায় ওরনা পেচিয়ে সে আত্মহত্যা করে। এ সময় আয়শার মা পুকুরে ছিলেন। 

আরও পড়ুন : টেকনাফে পুলিশ-রোহিঙ্গা গোলাগুলি, নিহত ২

মা ঘরে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেকে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা আয়শাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।  

ইত্তেফাক/কেআই