সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৩৬

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ীসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন, কলারোয়া থানা ৭ জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ১১ জন, শ্যামনগর থানা ৪ জন, আশাশুনি থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৭৪ বোতল ফেন্সিডিল, ৮১ পিস ইয়াবা ও ২৯০ গ্রাম গাজা।

আরো পড়ুন: অন্তঃসত্ত্বা ভক্তের বাড়িতে হাজির রণবীর!

সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ