জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। তোমাদের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা আসছে নভেম্বরে অনুষ্ঠিত হবে। এখন থেকে প্রতিটি দিনই তোমাদের জন্য মূল্যবান। ভালো ফলাফলের জন্য পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে এবং ছোট ছোট অনেকগুলো প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে। এতে অধ্যায়টি সম্পর্কে তোমার ভালো ধারণা থাকবে।

উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

                                                                

ক.  বিদ্যুত্ বর্তনী কী?

খ. ওহমের সূত্রটি ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের বর্তনীর মোট রোধ ৪ ওহম হলে বর্তনীর তড়িত্প্রবাহ নির্ণয় করো।

ঘ. উদ্দীপকের বর্তনীতে বাল্ব দু’টি সমান্তরাল সংযোগে থাকলে কী ঘটবে? ব্যাখ্যা করো।

উত্তর: ক.   বিদ্যুত্ প্রবাহ চলার  সম্পূর্ণ পথকে বিদ্যুত্ বর্তনী বলে। 

খ. ওহমের সূত্র:  তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িত্ প্রবাহের মান পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক। ওহমের সূত্র থেকে এটা সহজেই বলা যায় যে, পরিবাহকে দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি থাকলে তড়িত্ প্রবাহের মাত্রা বেশি হবে। আবার এই বিভব পার্থক্য কম থাকলে তড়িত্ প্রবাহ কম হবে ।

কোনো পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য V, এর রোধ R এবং তড়িত্ প্রবাহ I হলে

 

তড়িত্ প্রবাহ I =V/R

সুতরাং কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুত্ প্রবাহ পরিবাহকের নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক।

গ. উদ্দীপক হতে পাই.

রোধ R= 4 ওহম

বিভব পার্থক্য V= 12v

তড়িত্ প্রবাহ  I= ?

আমরা জানি,

I = V/R

   = 12/4

   = 3 অ্যাম্পিয়ার

 

সুতরাং উদ্দীপকের বর্তনীর তড়িত্প্রবাহ ৩ অ্যাম্পিয়ার।

ঘ. উদ্দীপকের বর্তনীতে বাল্বদ্বয় শ্রেণিসংযোগে সংযুক্ত আছে। বর্তনীতে বাল্ব দু’টি শ্রেণি সংযোগের পরিবর্তে সমান্তরাল সংযোগে থাকলে যা ঘটবে তা নিচে তুলে ধরা হলো-

শ্রেণি সংযোগের ক্ষেত্রে একই বিদ্যুত্ সবগুলো সরঞ্জামের মধ্য দিয়ে প্রবাহিত হবে। ফলে একটি বাল্ব যত ভালোভাবে আলো দেয়ার কথা বাল্ব দু’টি শ্রেণি সংযোজনের ফলে তার চেয়ে কম উজ্জ্বলভাবে জ্বলবে। আবার কোনো একটি বাল্ব যদি নষ্ট হয়ে যায় তবে সমস্ত বর্তনীর মধ্য দিয়েই তড়িত্ প্রবাহ বন্ধ হয়ে যাবে। ফলে কোন বাল্বই জ্বলবে না। কিন্তু সমান্তরাল সংযোগের ক্ষেত্রে প্রত্যেকটি বাল্বের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে তড়িত্ প্রবাহিত হয়। যার ফলে একটি বাল্ব নষ্ট হলেও অন্য বাল্বটি জ্বলবে। প্রতিটি বাল্বই পৃথক পৃথকভাবে জ্বালানো বা নেভানো যাবে। প্রতিটি বাল্বের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকবে। প্রতিটি বাল্বই তড়িত্ কোষের পূর্ণ বিদ্যুত্ চালক শক্তি পাবে। ফলে বাল্ব দু’টি উজ্জ্বলভাবে জ্বলবে। বাল্ব দু’টি যদি এক এক করে তড়িত্ কোষের সাথে সংযুক্ত করা হতো তখন যত উজ্জ্বলভাবে জ্বলতো বাল্ব দু’টি সমান্তরালভাবে সংযুক্ত করলেও একই উজ্জ্বলতা থাকবে। এজন্য বাসাবাড়িতে বিদ্যুতায়নের জন্য সমান্তরাল বর্তনীই সুবিধাজনক।