প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

 

দিলীপ কুমার রায়, সহকারি শিক্ষক, তালুক শাখাতি উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য মডেল প্রশ্ন দেয়া হলো, আশা করি মনোযোগ দিয়ে সমাধান করবে।

গণিত মডেল প্রশ্ন

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা , তোমরা যারা ২০১৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা  দেবে তাদের জন্য গণিতের আরো একটি মডেল দেয়া হলো । পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো ভালোভাবে অনুশীলন করবে।

 

সময়- ২ ঘণ্টা ৩০ মিনিট

১।   নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও                                                     ১´২০ = ২০  

১। ১টি বই তৈরি করতে ১২৮ তা কাগজ লাগে। ৬০০০০ তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে?

২। দুইটি সংখ্যার গুণফল ১৫০০ এদের একটি ১০০ হলে অপরটি কত?

৩। ভাগফল কখন শূন্য হয় ? 

৪। আজাদ সাহেব সপ্তাহে ১৫৭৫ টাকা আয় করলে ১ দিনে তার আয় কত?

৫। ১১১২কে ৯৯ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?   

৬। ১ হালি ডিমের দাম ৩২ টাকা হলে ৭টি ডিমের দাম কত?   

৭। রাজু তার বাবার নিকট থেকে ২০ টাকা পেল। সে ১০ টাকা দিয়ে একটি পেন্সিল ও ৫ টাকা দিয়ে একটি রাবার কিনল। এটিকে গাণিতিক বাক্যে প্রকাশ কর।

৮।  ( ২২০ + ৫ক ) ´ ২ = ১০০০ এখানে ‘ ক’ এর মান কত?

৯। সম্পর্ক প্রতীক গুলি লিখ ?

১০।  ১৫ ও ২৫ এর পাঁচটি করে গুণিতক লিখ।

১১। .২৫ কে সামান্য ভগ্নাংশে প্রকাশ কর  ।

১২। চারটি আপেলের চার ভাগের একভাগ সমান কত হবে?

১৩। বিপুল কাপড় ২৫ টাকায় ক্রয় করলেন। তাহলে ১ মিটার কাপড়ের ক্রয় মুল্য কত ?

 

১৪।   কে   দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে ?

 

১৫। ১ টি লিচুর দাম ৪.৯৩ টাকা হলে ৪০ টি লিচুর দাম কত ?

১৬।  ৪ টি সংখ্যার গড় ৬৮ হলে , তাদের সমষ্টি কত ?

১৭।  ০.৬৫ + .১৫ = কত ?

১৮। বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলে   ?

১৯। কম্পিউটারের ইতিহাসে কোনটিকে প্রথম যন্ত্র হিসেবে গণ্য করা হয়  ?

২০। যে সামন্তরিকের একটি কোণ এক সমকোণ তাকে কী বলা হয় ?

২। চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা  ( নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও )                   ১´ ৮ = ৮

 (ক)  একজন শ্রমিক সপ্তাহে ১৪০০ টাকা আয় করেন। তিনি এক বছরে কত টাকা আয় করেন?

(খ) রফিক সাহেব তার বাড়ীর জন্য ৩৪৬৫০ টাকা দিয়ে ৪৫ টি বাল্ব এবং ৮টি ফ্যান কিনলেন। প্রতিটি ফ্যানের মুল্য ৩১৫০ টাকা হলে প্রতিটি বাল্বের মুল্য কত?

৩।    লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা ( যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে )                 ৮

(ক) কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৬ , ২৪ ও ৩২ দিয়ে নি:শেষে বিভাজ্য হবে?

(খ) দুইটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গসাগু ১৩। সংখ্যা দুটির লসাগু নির্ণয় কর।

৪। সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে )        ৮

(ক) ২৫ মিটার লম্বা একটি বাঁশের ৫   মিটার কালো,

 

৭   মিটার লাল এবং ৪ রঙ করা হল। বাঁশটির কত

 

অংশ রঙ করা বাকী রইল  ?

(খ)  একটি রুটিকে ভাগ করে আনিকা    অংশ ও

 

আয়রা    অংশ নিল, কে বেশী নিল ?

 

৫। গড় সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে )        ৮

(ক) ১০  জন ছাত্রের মোট ওজন ৬০০ কেজি  । তাদের গড় ওজন কত কেজি?

(খ) পিতা ও তিন পুত্রের  বয়সের গড় ২১ বছর । মাতা ও ঐ তিন পুত্রের বয়সের গড় ১৮ বছর  । মাতার বয়স ৩৬ বছর হলে পিতার বয়স কত ?

৬।  দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে )        ৮

(ক) ১ ইঞ্চি সমান ২.৫৪ সেণ্টি মিটার হলে , ৮.৫ ইঞ্চিতে কত সেণ্টিমিটার ?

(খ) ০.৩২৫ + ২.৩৬৮ + ১.২ + ০.২৯ এর যোগফল কত   ?

৭। শতকরা  সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে )                  ৮

(ক) রিফাত সাময়িক পরীক্ষায় ৯০০ নম্বরের মধ্যে ৬০০ নম্বর পেয়েছে , সে শতকরা কত নম্বর পেয়েছে?          

(খ) তালুক শাখাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২০০ জন । এর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৫% হলে ঐ বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত ? 

৮। জ্যামিতি সম্পর্কিত সমস্যা ( যেকোনো দুইটির উত্তর দাও   )               (৩+৩ ) ´২=১২

(ক) রেখা , রেখাংশ ও রশ্মির মধ্যে পার্থক্য লিখ ।

(খ) পুরক কোণ ও সম্পুরক কোণ কাকে বলে ?  চিত্র এঁকে দেখাও ।

(গ) ২ সেমি ব্যাসাধর্ বিশিষ্ট একটি বৃত্ত এঁকে ব্যাস ও জ্যা দেখাও।

৯। পরিমাপ সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে )                  ৮

(ক) একটি বোতলে ১০০০ সেন্টিলিটার পানি ধরে , এরূপ ১৫টি বোতলে কত লিটার পানি ধরবে?

(খ) একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৩৩৬ বর্গমিটার , জমিটির দৈর্ঘ্য ২১০০ সেমি হলে জমিটির প্রস্থ কত মিটার ?

১০। সময়  সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে )                    ৮

(ক) ১০০০০ সেকেন্ডকে ঘণ্টা , মিনিট এবং সেকেন্ডে প্রকাশ কর ।

(খ) একটি ট্রেন কমলাপুর স্টেশন  থেকে ১০ টায় যাত্রা করে ১৬টা ২০মিনিটে চট্টগ্রাম পৌঁছাল । ট্রেনটি চট্টগ্রাম  পৌঁছাতে যে সময় লাগে তা মিনিটে প্রকাশ কর।

১১। উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা

( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে )          ৮

(ক) দৈলজোড় গ্রামের আয়তন ২০ বর্গকিমি এবং লোকসংখ্যা ২০০০ জন । গ্রামটির জনসংখ্যার ঘনত্ব নির্ণয় কর।

(খ) বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত বলিতে কী বোঝ ? উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।