এই সময়ের ছড়া

পাঁচ টুকরো

১

কোটি টাকা ঋণ নিয়ে

মাফ পায় ধনী

কৃষক খেলাপি হয়

সাজা পায় গণি।

 

২

করছে যারা খাদ্যে ভেজাল

ধরতে তাদের পাতবে কে জাল?

লম্বা অনেক হাত তাদের

দিচ্ছে কষ্ট আত্মাদের।

 

৩

একটা মোবাইল দুইটা মোবাইল

মোবাইল নিয়েই ব্যস্ত,

প্রজন্ম এক উঠছে বেড়ে

মোবাইল রোগে শেষ তো!

 

৪

রাস্তায় বাস-ট্রাক

ছাড়ে শুধু হাঁকডাক

কজন চালক জানে

নিয়মটা ঠিকঠাক?

 

৫

কৃষক যদি ধান না ফলায়

জোর পাবে কি রাজা গলায়?

পায় না কৃষক ন্যায্যমূল্য

ফড়িয়া তবুও উত্ফুল্ল।