রঙ্গরস

—কাল তোর সঙ্গে পার্কে যে মোটা কালোমতো মেয়েটাকে দেখলাম ওটা কে রে?

—বলতে পারি যদি আমার স্ত্রীকে না বলিস।

—তোর স্ত্রীকে বলব মানে তার সঙ্গে তো আমার পরিচয়ই নেই।

—সে-ই আমার স্ত্রী।

 

আসামি : হুজুর আমাকে একটু সময় দিন, আমি নিজেকে ঠিক নির্দোষ প্রমাণ করব।

বিচার : বেশ পনেরো বছর সময় দিলাম নিরিবিলিতে জেলে বসে চেষ্টা কর।

 

বিধবারা অন্তত একটা ব্যাপারে সুখী তাঁরা জানেন তাঁদের স্বামীরা কোথায় আছেন!