দেশের বাজারে প্রথমবারের মতো সর্বশেষ প্রযুক্তির অটো পপআপ ক্যামেরার ফোন ওয়াই নাইন প্রাইম ২০১৯ নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। হাইপারফরমেন্সের চিপসেট, ইএমইউআই ৯.০ অপারেটিং সিস্টেম, ট্রিপল এআই ক্যামেরা ফিচার, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং আকর্ষণীয় ডিজাইনের ফোনটি শুক্রবার (২৩ আগস্ট) থেকে দেশের বাজারে পাওয়া যাচ্ছে।
বাংলাদেশের বাজারে অটো পপআপ সেলফি ক্যামেরার ফোন নিয়ে আসা প্রসঙ্গে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ)-এর কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, ‘হুয়াওয়ে সবসময় তাদের গ্রাহকদের সর্বশেষ প্রযুক্তির সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম স্মার্টফোনের এই প্রযুক্তি আনার ব্যাপারে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের গ্রাহকদের জন্য অটো পপআপ সেলফি নিয়ে এসেছি। মধ্যম বাজেটের আকর্ষণীয় এই ফোনটি আশা করি গ্রাহকদের মন জয় করতে পারবে।
ফেনটিতে রয়েছে ৬.৫৯ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচডি প্লাস ডিসপ্লে। নো হোল, নো নচ, নন-ডিউড্রপ ডিজাইনের ফোনটির ফুল স্ক্রিন ডিসপ্লের ওপরে ব্যবহার করা হয়েছে ছোটো ব্যাজেল।
এতে কিরিন ৭১০এফ প্রসেসরের সঙ্গে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে; যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফলে ফোনের স্টোরেজ নিয়ে বাড়তি চিন্তা থাকবে না গ্রাহকদের।
হুয়াওয়ের ওয়াই নাইন প্রাইম ২০১৯ হ্যান্ডসেটটির পেছনে থাকছে তিনটি ক্যামেরা। ১৬, ৮ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরার জন্য ফোনটিতে ছবি পাওয়া যাবে নিখুঁত ও স্পষ্ট। ১৬ মেগাপিক্সেলের পপআপ ক্যামেরাটি ব্যবহারকারীদের জন্য রয়েছে ফুল ডিসপ্লে সুবিধা, যেখানে কোনো নচ বা হোল থাকবে না। পপআপ সেলফি ক্যামেরাটি ১৫ কিলোগ্রাম পর্যন্ত বাহ্যিক চাপ সহ্য করতে পারবে। এক লক্ষ বারের চেয়ে বেশি ওঠানামা করবে এর পপআপ ক্যামেরা।
৪ হাজার মিলিঅ্যাম্পায়ার ব্যাটারি থাকায় ব্যবহারকারীরা একবার চার্জে দীর্ঘসময় ব্যবহার করতে পারবেন। অল্প সময়ে চার্জের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে টাইপ-সি চার্জার।
ফোনটি মিলছে আকর্ষণীয় তিনটি কালারে। স্যাফায়ার ব্লু, অ্যামেরালড গ্রিন ও মিডনাইট ব্ল্যাক কালারের ফোনটির ডিজাইন করা হয়েছে নির্ভুলভাবে।
প্রিমিয়াম ফিচারের এই ফোনটি পাওয়া যাবে ২৩ হাজর ৯৯৯ টাকায়।