স্মার্টফোনে আলোড়ন সৃষ্টি করেছে টেকনোর স্পার্ক সিরিজ

স্মার্টফোনের বাজারে টেকনো স্পার্ক একটি জনপ্রিয় নাম। প্রথমবারই ফোনের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ক্রেতাদের মন জয় করে নিয়েছিল এই মডেলটি। টেকনো স্পার্ক সিরিজের ব্যাপক জনপ্রিয়তার পরে, টেকনো বাংলাদেশের বাজারে স্পার্ক সিরিজের নতুন দুটি মডেলের ফোন উন্মোচন করল। মডেল দুটির নাম হলো টেকনো স্পার্ক ৪ এয়ার এবং টেকনো স্পার্ক গো। আকর্ষণীয় দামে গ্রাহকদের হাতে ভালো ফোন পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় এবারও ব্যতিক্রম নয় টেকনো।

টেকনো স্পার্ক ৪ এয়ার মোবাইলটির উল্লেখযোগ্য কিছু ফিচারের মধ্যে অন্যতম এর ৬.১ ইঞ্চি ডট নচ ডিসপ্লে। ফোনের পেছনে আছে ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সঙ্গে ডুয়াল ফ্ল্যাশ আর সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং এক্সক্লুসিভ সুপার নচ ফ্ল্যাশ। ডট নচ ডিসপ্লে এবং সুপার নচ ফ্ল্যাশ, এই বিষয়টি অনেকের জন্যই আকর্ষণীয়। এছাড়া আছে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ সুবিধা। সিকিউরিটি সুবিধা নিশ্চয়তা করতে রয়েছে সুপার ফাস্ট ফিংগারপ্রিন্ট এবং ফেইস আনলকের সুবিধা। থ্রি-ডি ব্যাক ডিজাইন ফোনটিকে দিয়েছে আকর্ষণীয় লুক। ফোনটিতে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড পাই। টেকনো স্পার্ক ৪ এয়ার বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে ১০ হাজার ৪৯০ টাকায়।

টেকনো স্পার্ক গো-এর উল্লেখযোগ্য কিছু ফিচার হলো ৬.১ ইঞ্চি ডট নচ ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সঙ্গে সুপার নচ ফ্ল্যাশ। স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ২ জিবি ও ১ জিবি র্যামের দুটি ভার্সনে, সঙ্গে আছে ১৬ জিবি স্টোরেজ, তাই এটি আছে ক্রেতার হাতের নাগালে। এছাড়া আরো থাকছে ফেইস আনলকের সুবিধা। থ্রি-ডি ব্যাক ডিজাইন এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড পাই এই ফোনের চাহিদা আরো বাড়িয়ে দিয়েছে। টেকনো স্পার্ক গো-এর ২ জিবি ভার্সন পাওয়া যাচ্ছে ৮ হাজার ৯৯০ টাকায় আর ১ জিবি ভার্সনের দাম ৭ হাজর ৪৯০ টাকা।

দুটি মডেলের ফিচার এবং দাম কম্বিনেশনে এবারও বাজারে বেশ আলোড়ন সৃষ্টি করছে টেকনো স্পার্ক সিরিজের নতুন এই মডেল দুটি। পাওয়া যাচ্ছে সারা দেশে।