প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

আগামী বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো পাকিস্তান সফরে করবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে ছয়টি সাদা বলের ম্যাচ খেলবে আইরিশরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

আগামী ৯ জানুয়ারি লাহোরে পৌঁছাবে আয়ারল্যান্ড দল। এই সফরে তারা প্রথমে পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৩, ১৫ ও ১৭ জানুয়ারি।

এরপর পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি, দ্বিতীয়টি ২২ জানুয়ারি এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। 

সফরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ হবে দিনের আলোতে। তবে ম্যাচ শুরুর নির্দিষ্ট সময় পরবর্তী সময়ে ঘোষণা করবে পিসিবি।

পাকিস্তান শাহিনস বনাম আয়ারল্যান্ড

১৩ জানুয়ারি: প্রথম ওয়ানডে
১৫ জানুয়ারি: দ্বিতীয় ওয়ানডে
১৭ জানুয়ারি: তৃতীয় ওয়ানডে

পাকিস্তান বনাম আয়ারল্যান্ড

২০ জানুয়ারি: প্রথম ওয়ানডে
২২ জানুয়ারি: দ্বিতীয় ওয়ানডে
২৪ জানুয়ারি: তৃতীয় ওয়ানডে