ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এনডিএফ বিডি কোর ৪.০’র জমজমাট আয়োজন

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ‘এনডিএফ বিডি কোর ৪.০’ উদ্বোধন হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দলগুলো হলো: Shorbohara, The Trilateral, পৃথিবী সুখে থাকলেও বিরহের গান পছন্দ, Down er Cha, Amicus Curie, MBSTU Darbar Hall, বাঁশের কেল্লা, Vox Veritas, NDF BD Backbencher এবং Brahmaputra Express।

তরুণ বিতার্কিকদের যুক্তি, বাগ্মিতা ও বিশ্লেষণী দক্ষতায় উদ্বোধনী দিন থেকেই আয়োজনটি জমে ওঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন এনডিএফ বিডির চেয়ারম্যান জনাব এ কে এম শোয়েব।

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা চেয়ারম্যান ড. শরীফ উদ্দিন আহমেদ রানা, আন্তর্জাতিক এ আই এক্সপার্ট এবং উপদেষ্টা চেয়ারম্যান ড. শুষ্মিতা চৌধুরী, শিক্ষক, মনাস ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া শিক্ষক ও এন ডি এফ বিডি এলামনাই, মো. করিমুল আরাফাত।

অংশগ্রহণকারী বিতার্কিকদের শুভেচ্ছা জানান। তরুণদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা ও সুস্থ বিতর্কচর্চা ছড়িয়ে দিতে এনডিএফ বিডির ধারাবাহিক উদ্যোগের প্রশংসাও করেন তারা।

প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল হবে আগামী ৬ ডিসেম্বর, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের ২৪ বছর পূর্তি আয়োজনে।

আয়োজনের আহ্বায়ক (কনভেনর) ছিলেন শাহনীম সাইফ রুহান।

আয়োজক কমিটিতে ছিলেন স্নেহা ফাতেমা প্রেমা, তানিমুল এহসান, হাবিবে রাব্বি, আয়ান জুলাইমান ও সম্মানিত বিচারক হিসেবে ছিলেন- সাইয়ান সাদিক ইশতি, খান মো ওমর ফারুখ, ডা.তালহা, তাসনীব দিবা চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, মাহবুব হাসান রিপন, তারক মন্ডল, আজম খান, বিলকিস বারী, ওয়ালিদ হাসমি, সোহরাব, নাহিদ সুলতানা, সাজেদুল শুভ, মো.আরাফাত, মেহেরুন, মনির ইফতি।