মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বর্তমানে উপসহকারী কৃষি কর্মকর্তার ৮৩টি পদ শূন্য রয়েছে। মাঠ পর্যায়ের এ পদগুলো দীর্ঘদিন যাবত্ শূন্য থাকায় এলাকায় কৃষি সম্প্রসারণ কাজ ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার শিবচর উপজেলায়ই বর্তমানে ৩৫ উপসহকারী কৃষি কর্মকর্তার পদ শূন্য রয়েছে। এছাড়া মাদারীপুর সদর উপজেলায় ২১টি, কালকিনিতে ১৪টি এবং রাজৈর উপজেলায় ১৩টি উপসহকারী কৃষি কর্মকর্তার পদ শূন্য রয়েছে।
মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জিএমএ গফুর জেলায় বর্তমানে উপসহকারী কৃষি কর্মকর্তার ৮৩টি পদ শূন্য থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।