বিদ্যুত্স্পৃষ্টে শিশুসহ দুই জনের মৃত্যু

মহেশপুরে শনিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম রিফাত (৩)।

মহেশপুর থানা ও পারিবারিক সূত্রে প্রকাশ, ঐদিন উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হায়দার আলীর ছেলে রিফাত পরিবারের লোকজনের অগোচরে ঘরের মধ্যে খেলা করতে করতে মাল্টি পেলাগের মধ্যে আঙ্গুল দেয়। এ সময় বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

গুরুদাসপুর (নাটোর) জানান, গুরুদাসপুর পৌর সদরের আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের কাজ করার সময় শনিবার সকালে বিদ্যুত্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম আসাদ (৩৫)। তার বাড়ি নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া গ্রামে। তিনি দীর্ঘ দিন ধরে শ্রমিকের কাজ করছিলেন।