ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শনিবার মানববন্ধন করেছে জয়পুরহাট জেলা নাগরিক সমাজ। জয়পুরহাট রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন এম এ রশিদ, ওবায়দুল্লাহ মুছা, মাহমুদুল হক প্রমুখ।