দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি বিরোধী দিবস পালন উপলক্ষে উপজেলা শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে শনিবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখা গণসংহতি আন্দোলনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক মো. হামিদুল হক। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব জয় প্রকাশ গুপ্ত, সদস্য এম এ কাইয়ুম, মোশাররফ হোসেন বাবু, শফিকুল ইসলাম শিকদার, নাজার আহমেদ প্রমুখ।