গাজা সেবনকে কেন্দ্র করে নেত্রকোনার দুর্গাপুরের গুজিরকোনা গ্রামে শুক্রবার রাতে বন্ধুর হাতে খুন হয়েছে শফিকুল ইসলাম (১৭) নামে এক কিশোর।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শফিকুল এবং তার বন্ধু তবারক (৩৬) রাতে একত্রে বসে গাঁজা সেবন করছিল। এ সময় গাঁজা খাওয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে একপর্যায়ে তবারক শফিকুলকে ছুরিকাঘাত করে। এতে সে মারাত্মক আহত হয়। পরে তাকে ময়মনসিংহ নেওয়ার পথে মারা যায়। পুলিশ লাশ নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবারক পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।