নতুন ধারাবাহিক ‘তোমার গল্পে আমি’

বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তোমার গল্পে আমি’। ইফফাত আরেফিন তন্বী ও জাকারিয়া সৌখিনের রচনা এবং জাকারিয়া সৌখিনের পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, জাকিয়া বারী মম, তৌসিফ মাহবুব, তানজিন তিশা, ঊর্মিলা শ্রাবন্তী কর, আদনান ফারুক হিল্লোল, সুষমা সরকার, আনন্দ খালেদ, মাসুম বাশার, মিলি বাশার, ফরহাদ লিমন প্রমুখ। 

নাটকের গল্পটি একরৈখিক। একজোড়া প্রেমিক-প্রেমিকার লাইফের জার্নি দেখানো হবে এতে। একেক সময় একেক রঙ থাকে মানুষের জীবনে। সেই রঙগুলো উঠে আসবে গল্পে। জীবনের প্রতিটি বাঁক, প্রতিটি স্টেজ, সমস্যা-সমাধান, উত্থান-পতন, আবেগ-অনুভূতি, হাসি-কান্না তুলে ধরা হবে। একটি সুন্দর সম্পর্কের চর্চাসহ মানুষের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেমন—প্রেম, বিয়ের জন্য সংগ্রাম, বিয়ে, নতুন সংসার, সংসার গড়ার প্রচেষ্টা, ফ্যামিলি প্ল্যানিং, সন্তান লালন-পালনের চিত্র উঠে আসবে নাটকটিতে।