জকিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ এক জন নিহত

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ সময় তিন-চার জন পুলিশ  আহত হন।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার মরিচা এলাকায় এ ঘটনা ঘটে। তাত্ক্ষণিক নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।