মাদারীপুর জেলার শিবচর এলাকায় অভিযান চালিয়ে মুফতি ইব্রাহীম খলিলুল্লাহ ওরফে ইব্রাহীম ওরফে খলিলুল্লাহ (৩২) নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে র্যাব-৮। গত শুক্রবার গভীর রাতে তাকে আটক করা হয়। আটক ইব্রাহীম শিবচর উপজেলার খানকান্দির মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। গতকাল শনিবার র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ইব্রাহীম খলিলুল্লাহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবি’র দাওয়াতী শাখার একজন সদস্য বলে স্বীকার করেছে। ২০০৯-১০ সালে সে ঢাকার মোহাম্মদপুর থেকে দাওরা পাশ করে এবং পরবর্তীতে দাওরা হাদিসে অধিকতর লেখাপড়া করে।