শিবচরের কাঁঠালবাড়ী ফেরিঘাট সংলগ্ন পদ্মা সেতুর ৩০নং পিলারের গোড়া থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।
জানা যায়, পদ্মা সেতুর ৩০নং পিলারের গোড়ায় একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে চলাচলকারী যাত্রীরা। খবর পেয়ে শনিবার (২৪ আগস্ট) ৬টায় শিবচর থানার এসআই খলিলুর রহমানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. রিয়াজুল ইসলামসহ পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
শিবচর থানার এসআই খলিলুর রহমান ও চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির এসআই রিয়াজুল ইসলাম বলেন, মনে হয় দুই-তিনদিন আগে কে বা কারা লাশটি নদীতে ফেলে রেখে যায়। লাশটির হাত-পা বাঁধা ছিল এবং মুখমণ্ডল পোড়ানো ছিল। বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ হবে।
ইত্তেফাক/এমআই