উখিয়ায় ব্রিজের পাশে গুলিবিদ্ধ যুবকের মরদেহ

কক্সবাজারের উখিয়ায় গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ পাওয়া গেছে। রবিবার সকালে সাড়ে ৭টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রূপপতি ব্রিজের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানায়, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রূপপতি ব্রিজের পাশে ওই যুবকের গুলিবিদ্ধ মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: শিবচরে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

বিষয়টি নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়ির আইসি এসআই সিদ্ধার্থ সাহা।

ইত্তেফাক/এমআরএম