কক্সবাজারের চকরিয়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ধর্ষিত শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। উলুবনিয়া এলাকার এক যুবকের হাতে ধর্ষণের শিকার হয়ে শিশুটি। আক্রান্ত শিশুর চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে ধর্ষক লম্পট পালিয়ে যাওয়ায় তাকে চিহ্নিত করা যায়নি। পরে আক্রান্ত শিশুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে তাৎক্ষনিক জেলা সদর হাসপাতালে ওসিসিতে প্রেরণ করেন। বর্তমানে আক্রান্ত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আক্রান্ত শিশুর চাচা জানান, শনিবার রাত ৮টার দিকে বাড়িতে রান্না করার দোকানে চনার ডালের জন্য শিশুটিকে পাঠানো হয়। পথিমধ্যে রাস্তায় রাতের আঁধারে দোকানে যাওয়ার পথে তার পথ গতিরোধ করে স্থানীয় এক যুবক। পরে তার মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে যায়। এসময় শিশুটি চিৎকার করলে রাস্তার পথচারীরা শিশুকে উদ্ধার করতে এগিয়ে গেলে আঁধারের মধ্যে লোকটি পালিয়ে যায়। শিশুটির কান্নার কারণ জানতে চাইলে শিশুটি ঘটনার বর্ণনা দেয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই শিশু মেয়েকে প্রথমে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিশুকে জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) প্রেরণ করেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত একে.এম সফিকুল আলম চৌধুরী বলেন, শিশু ধর্ষণের ঘটনার বিষয়টি শুনার পরে তাৎক্ষনিক ঘটনাস্থলে যাওয়া হয়। কিন্তু ধর্ষণের ঘটনায় এখনো কাউকে চিহ্নিত করা যায়নি। তবে অভিযুক্ততে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চালছে। ডাক্তারের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ধর্ষণ হয়েছে কিনা বিষয়টি বলা যাচ্ছে।
ইত্তেফাক/জেডএইচ