পুকুরে দুর্বৃত্তের বিষ, মারা গেলো লাখ টাকার মাছ

শ্রীবরদীতে মাছের প্রজেক্টে দুর্বৃত্তের দেওয়া বিষে বিপুল পরিমাণ মাছ মারা গেছে। শনিবার দিবাগত রাতে কে বা কারা পৌর শহরের তাতিহাটি জালকাটা এলাকায় নুরনবী নামের এক চাষীর মাছের খামারে বিষ দেয়। 

ওই প্রজেক্টের মালিক নুর নবী জানান, প্রায় ৪/৫ বছর যাবত তাতিহাটি জালকাটা এলাকায় এক একর জমিতে তেলাপিয়া, রই, কাতলা, মৃগেল, বাউশ ও দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন।  কিছু দিন আগে কয়েকজন দুর্বৃত্ত তার পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে যাবার সময় তিনি হাতে নাতে ধরেন। পরে তারা আর মাছ ধরবে না মর্মে ছেড়ে দেন।  এ বিষয়টি গ্রাম্য মাতাব্বদেরও জানিয়েছেন। এরপর থেকে ওইসব দুর্বৃত্তরা তাকে হুমকিও দিয়েছিল।

তিনি আরও বলেন, এতে আমার প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

আরও পড়ুন: নাটোরের জমির খতিয়ান অনলাইনে

পৌরসভার কমিশনার আনিসুজ্জামান খোকন বলেন, এ ব্যাপারে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ সাইদুর রহমান। 

ইত্তেফাক/অনি