চট্টগ্রামে অস্ত্র সরঞ্জামসহ ১১ চোর গ্রেফতার

নগরীর লালদীঘি পাড় এলাকায় একটি আবাসিক হোটেল থেকে ১১ জন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি এলজি, একটি লোহার কার্টার, একটি লোহার রড ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। গত শনিবার গভীর রাতে হোটেল তুনাজ্জিন থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান জানান, কয়েক মাস আগে কোতোয়ালী থানা এলাকায় ৫টি চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে। সম্প্রতি একটি চুরির ঘটনায় মালিঙ্গা নামে এক চোরকে গ্রেফতারের পর আন্তঃজেলা চোর চক্রের ব্যাপারে তথ্য পায় পুলিশ। 

আরও পড়ুন: আজ ‘ফুলবাড়ী ট্রাজেডি দিবস’

তিনি আরও জানান, চোরের দল গত ১২ বছর ধরে ঢাকার গুলশান, মহাখালী, বাড্ডা, যাত্রাবাড়ি, ব্রাহ্মণবাড়ীয়া সদর, কুমিল্লা, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ ও চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় চুরি করে আসছিল। চুরির আগে তারা সেই এলাকার আবাসিক হোটেলে অবস্থান নেয়। নগদ লেনদেনের বিপণী-বিতান গুলো তাদের প্রধান টার্গেট। এর মধ্যে থাকে কাপড়ের দোকান, মুদির দোকান, মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, রকেট) আউটলেট ইত্যাদি। 

ইত্তেফাক/অনি