খুলনায় স্বামী পরিত্যক্তা এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ভুক্তভোগী নারী নিজ বাড়ির ছাদে ধর্ষণের শিকার হয়।
এ ঘটনায় গত শনিবার রাতে তিনি বাদী হয়ে নগরীর সোনাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। রবিবার ধর্ষণ মামলায় অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে সোনাডাঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- সোনাডাঙ্গা থানার করিমতলা এলাকার এনামুল হকের ছেলে সৌরভ (২৯), অপর ব্যক্তি আবু নাসের হাসপাতালে পাশের এলাকার বাসিন্দা ইলিয়াস ও সন্দেহজনক এক যুবক।
আরো পড়ুন: ডেঙ্গু জ্বর: ১৬৯ জনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমতাজুল হক জানান, স্বামী পরিত্যক্তা ওই নারীর সঙ্গে সৌরভের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ আগস্ট রাত ৯টায় ওই নারীকে পটিয়ে বাড়ির ছাদে নিয়ে সৌরভ ধর্ষণ করে। এ সময় অন্যরা তাকে মারধর করে। এই ঘটনায় এজাহারভুক্ত দুইজনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ