শিবচরে উপজেলা পরিষদ চত্বরে রবিবার কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন খান। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. শাজাহান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: ঘোষণা দিয়ে মারামারি, নিহত ১ আহত ৭
পরে অতিথিবৃন্দরা উপজেলা পরিষদ চত্বরে ফলদ বৃক্ষ রোপণ করেন এবং স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ফলদ বৃক্ষ বিতরণ করেন।
ইত্তেফাক/অনি