নগরীর বিভিন্ন খালের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রবিবার হালিশহরের মহেষখালের ওপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে ‘মেগা প্রকল্প’ বাস্তবায়নকারী সংস্থা সেনাবাহিনীর সহায়তায় সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বেশ কয়েকটি ভবনের আংশিক ও পুরো স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।
সিডিএ সূত্র জানায়, নগরীর ১৩টি খালের ওপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ইতিপূর্বে অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।