এক মণ চালের দামেও মিলছে না এক কেজি ইলিশ!

দেশের বৃহত্তম মত্স্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায় এক মণ চালেও মিলছে না এক কেজি ইলিশ। রবিবার পাথরঘাটার খুচরা মাছ বাজার পরিদর্শনকালে এমন চিত্র দেখা যায়। মাছ বিক্রেতারা জানান, কয়েকদিন ধরে বিশখালি, বলেশ্বর নদী ও গভীর সমুদ্রে বড়ো বড়ো রূপালি ইলিশ ধরা পড়ছে। বিশখালি নদীর সুস্বাদু ইলিশ বাজারে উঠেছে। বর্তমানে এক কেজি থেকে দেড় কেজি সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। তবে দাম আকাশছোঁয়া। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১২৫০ টাকা থেকে ১৪০০ টাকা দরে। এদিকে রবিবার পাথরঘাটার বাজারে এক মণ চাল বিক্রি হচ্ছে ১১০০ টাকায়।