তালায় ভারতীয় রুপিসহ আটক দুই

তালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় রুপিসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক হয়েছে। আটককৃতরা হলো আশাশুনি উপজেলার কুড়িকাহনিয়া গ্রামের আশরাফুল ইসলাম ও একই গ্রামের রমজান আলী।

শনিবার উপজেলার কুমিরা পাইলট বালিকা বিদ্যালয়ের পেছন থেকে পাটকেলঘাটা থানাপুলিশ তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে আগত দুই প্রবাসীকে ৩ লক্ষ ভারতীয় রুপির বিনিময়ে বাংলাদেশি ২ লক্ষ টাকা দেবে বলে তাদেরকে কুমিরায় আসতে বলে। প্রবাসীদের সাথে টাকা বিনিময়কালে তারা ভারতীয় রুপির ব্যান্ডেলের ওপরে ছয়খানা ২০০ টাকার নোট আর ভিতরে সাদা নোট দেখে পুলিশে খবর দেয়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।