পাইকগাছায় শিবসা নদী খননের দাবি

পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে অবিলম্বে শিবসা নদী খনন, পৌরসভায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও শিববাটি ব্রিজের টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে।

রবিবার সকালে পৌর বাজারের চৌরাস্তা মোড়ে নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির নেতা সামছুল হুদা খোকন, আমিন উদ্দীন সানা, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।