রাজশাহীর তানোরে বিদ্যুতের আলোয় আলোকিত হলো উপজেলার কলমা ইউনিয়নের নড়িয়াল গুচ্ছগ্রামের ২০ পরিবার।
বিদ্যুতায়নের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান লুত্ফর হায়দার রশিদ ময়না। শনিবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি ওহাব হোসনে লালুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।