শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি দক্ষিণপাড়া গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শনিবার রাতে ওসমান আলী নামের আওয়ামী লীগ নেতা বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। নিহত ওসমান হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।
শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া উভয়পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।