বড়াইগ্রামে সাবিনা খাতুন নামে এক তরুণীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
স্বামীর কাছ থেকে পাওয়া দেনমোহরের টাকা খরচ করা নিয়ে বাবার সাথে দ্বন্দ্বে সাবিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের দাবি। নিহত সাবিনা মশিন্দা গ্রামের ফুলবার হোসেনের মেয়ে।