বর্তমান সরকার বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক পাঁচটি সি-১৩০ জে পরিবহন বিমান যুক্তরাজ্য সরকারের সঙ্গে ক্রয় চুক্তির মাধ্যমে বিমানবাহিনীতে সংযোজনের পরিকল্পনা হাতে নেওয়া হয়। এই পাঁচটি বিমানের মধ্যে প্রথম সি-১৩০ জে বিমানটি যুক্তরাজ্য হতে সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে রবিবার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে। আইএসপিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমান আগমন উপলক্ষ্যে বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব) তারিক আহমেদ সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।