জয়পুরহাট জেলা সদরের পাঁচুরচক শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একই বিদ্যালয়ের দফতরি রবিউল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে পরিবারের অভিযোগ পেয়ে রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসার কথা জানায় পুলিশ।
বিদ্যালয় ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম সিদ্দিকুর রহমান জানান, রবিবার সকাল ৯ টার একটু আগে বিদ্যালয়ে আসে ওই শিশু। এ সময় অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী স্কুলে না আসার সুযোগে রবিউল ওই শিক্ষার্থীকে স্কুলের একটি কক্ষ ঝাড়–দিতে বলে। এ সময় রবিউল শিশুটিকে পেছন থেকে ঝাপটে ধরে। এক পর্যায়ে শিশুটি চিৎকার দিয়ে বিদ্যালয় থেকে একটু দূরে নিজ বাড়িতে গিয়ে সব ঘটনা মা-বাবাকে খুলে বলে। পরে শিশুটির বাবা অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
আরো পড়ুন: বিয়ের প্রলোভনে ৪ মাস ধরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা হয়নি বলে জানান জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) রায়হান ইসলাম।
ইত্তেফাক/বিএএফ