মুন্সীগঞ্জ : জেলার টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সাতুল্লায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছেন। রবিবার দুপুরে টঙ্গিবাড়ী জনকল্যাণ সংঘের আয়োজনে কাইচ মালদা ওয়াহেদ আলী হাওলাদার মহিলা দাখিল মাদ্রাসার সুপার কাজী কাউছারের বিরুদ্ধে নানা অনিয়ম ও শিক্ষার্থীদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণের প্রতিবাদে এই মানববন্ধন হয়। এতে অংশ নেন সাবেক সংসদ সদস্য মো. জামাল হোসেন, জেলা পরিষদের দুই সদস্য তাজুল ইসলাম ও আকলিমা বেগম, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে তার বিচার দাবি করেন —ইত্তেফাক