ইত্তেফাকের সাবেক কর্মী আজিজুর রহমানের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের সাবেক কর্মী এ কে এম আজিজুর রহমান (৭৪) বার্ধক্যজনিত কারণে কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। একই দিন বাদ এশা জানাজা শেষে গোপীবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। আগামী ২৭ আগস্ট মঙ্গলবার বাদ মাগরিব গোপীবাগের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে সবার উপস্থিতি কামনা করছি।

ইত্তেফাকের তিন ইউনিয়নের শোক

এ কে এম আজিজুর রহমানের মৃত্যুতে দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আকতার ও সাধারণ সম্পাদক মো. আবু জাফর, দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আবুল খায়ের, উপ-ইউনিট প্রধান মোহাম্মদ শাহযাদা গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।