হাজীগঞ্জ জাতীয় পত্রিকা প্রতিনিধি ফোরাম গঠিত

হাজীগঞ্জ উপজেলায় কর্মরত জাতীয় পত্রিকার সাংবাদিকদের সমন্বয়ে ‘হাজীগঞ্জ জাতীয় পত্রিকা প্রতিনিধি ফোরাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় একটি হোটেলে এ কমিটির আত্মপ্রকাশ ঘটে। বৈঠকে জাতীয় পত্রিকায় কর্মরত ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

বৈঠকে সাংবাদিকদের মতামতের প্রেক্ষিতে সাত সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। যুগান্তর পত্রিকা প্রতিনিধি মো. খালেকুজ্জামান শামীমকে আহবায়ক ও সমকালের প্রতিনিধি মো. কামাল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন প্রথম আলোর মোহাম্মদ শাহজাহান, মানবজমিনের হাছান মাহমুদ, যায় যায় দিনের এনায়েত মজুমদার, দৈনিক বর্তমানের মনিরুজ্জামান বাবলু ও আমার সংবাদের হাবিবুর রহমান। এ কমিটি  বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ জানুয়ারি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।