কাউখালীতে আগুনে পুড়ল দোকান-বসতঘর

পিরোজপুরের কাউখালী বন্দরের মধ্য বাজার এলাকায় আগুনে ৫টি বসতঘর ও ৩টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার ভোর সাড়ে পাচঁটার দিকে এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান,  ভোর সাড়ে পাচঁটার দিকে কাউখালী মধ্য বাজার ডা. আলী হোসেনের চেম্বারের পাশে কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখেন তারা। মুহূর্তের মধ্যে আগুন পাশে ছড়িয়ে পড়ে কয়েকটি দোকান ও বসতঘর পুড়ে যায়।  

আরও পড়ুন: টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ওমর ফারুক হত্যার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

ব্যবসায়ীরা জানায়, আগুনে কৃষ্ণ কুণ্ডু,অরুণ কুণ্ডু, বিপ্লব কুণ্ডু,রাজু ও মোরসেদা বেগমের ভাড়াটিয়া উত্তমের চায়ের দোকান, নাদিম গার্মেন্টস, রতন ট্রেইলার্স ও ডা.হেমায়েত হোসেনের বসতঘর পুড়ে গেছে। আগুনে তাদের প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

কাউখালী ফায়ার সার্ভিসের  স্টেশন অফিসার আবু বকর সিদ্দিক জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইত্তেফাক/এমআরএম