বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিত্সক অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। চলচিত্র পরিচালক রফিক সিকদারের মা রওশন আরার (৫৫) একটি কিডনি ফেলতে গিয়ে দুটো কিডনি-ই ফেলে দিলে তার মৃত্যু হয়।
মানববন্ধনে বাংলাদেশ চলচিত্র পরিবার ও বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ কেন্দ্রীয় কমিটির ব্যানারে চিত্রপরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীরা অংশ নেয়। বক্তব্য দেন চিত্র পরিচালক মুশফিকুর রহমান গোলজার, এস এস হক অলিক, রফিক সিকদার প্রমুখ। রফিক সিকদার বলেন, হতভাগা সন্তান হিসেবে দোষী ডাক্তারের বিচার চাই। বক্তারা বলেন, আগামী দুই দিনের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে আরও কর্মসূচিতে যাব।