মাগুরা সদর উপজেলার কুছন্দি নামকস্থানে সড়ক দুর্ঘটনায় রেহেনো আমান ডলি (৪৫) এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।
আজ সোমবার সকাল ১০টার দিকে মাগুরা-ফরিদপুর সড়কে এ ঘটনা ঘটে। তাদের মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে ভর্তি হয়েছে। নিহত রেহেনা আমান ডলি মাগুরা সদর উপজেলার কালীনগর গ্রামের আমানত আলীর স্ত্রী।
আরও পড়ুন: দীঘিনালায় ‘গোলাগুলিতে’ তিন ইউপিডিএফ কর্মী নিহত
মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালের জরুরি বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাগুরা-ফরিদপুর সড়কের মাগুরা সদর উপজেলার কুছন্দি নামকস্থানে একটি যাত্রীবাহী সিএনজিকে একটি পিকাপ ধাক্কা দিলে সিএনজি যাত্রী রেহেনো আমান ডলি নামের এক নারী নিহত এবং ৫ জন সিএনজি যাত্রী আহত হয়েছেন। আহতদের ২৫০ শর্য্যা হাসপাতালে ভর্তি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
ইত্তেফাক/কেকে